Menu
Back to timeline

ভেতরে সমন্বয় সভা, বাইরে এনসিপির দুই পক্ষের হাতাহাতি

ভেতরে সমন্বয় সভা, বাইরে এনসিপির দুই পক্ষের হাতাহাতি

রাজধানীতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) একটি সমন্বয় সভা চলাকালে দলটির নেতা–কর্মীদের দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। পূর্ববিরোধের জের ধরে এ ঘটনা ঘটেছে বলে দলীয় সূত্রে জানা গেছে। এ ঘটনায় একজন আহত হয়েছেন।

আজ শুক্রবার সন্ধ্যায় রাজধানীর শাহবাগে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের শহীদ আবু সাঈদ কনভেনশন হলের দ্বিতীয় তলায় এ হাতাহাতির ঘটনা ঘটে। এ ঘটনার একাধিক ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

ভিডিওতে দেখা যায়, এনসিপির নেতা–কর্মীরা দুই পক্ষে ভাগ হয়ে কনভেনশন হলে সভাস্থলের বাইরে হাতাহাতি করছেন। একজন হেলমেট দিয়ে আরেকজনকে আঘাত করার চেষ্টা করছেন। আরেকজন এসে তাঁকে কিলঘুষি দিচ্ছেন। বেশ কয়েকজন তাঁদের ছাড়ানোর চেষ্টা করছেন। আরেকটি ভিডিওতে দেখা যায়, যাঁরা এ ঘটনার ভিডিও করছেন, তাঁদের ভিডিও করতে নিষেধ করা হচ্ছে।

নাম প্রকাশ না করার শর্তে এনসিপির একজন যুগ্ম সদস্যসচিব বলেন, এনসিপির ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ ও ঢাকা জেলার সমন্বয় সভা চলছিল। এ সময় এনসিপির মোহাম্মদপুর থানা ও বংশাল থানার নেতা–কর্মীদের মধ্যে মারামরির ঘটনা ঘটে। এতে একজন আহত হয়েছেন। তবে এ ঘটনা দলীয় কোনো বিষয় নিয়ে নয়, নিজেদের মধ্যে আর্থিক লেনদেন নিয়ে হয়েছে বলে ওই নেতা জানান।

More from the timeline

View all