Menu
Back to timeline

‘না’ ভোট দেওয়ার আহ্বান জানিয়ে চট্টগ্রামে বিএনপি নেতার ফেসবুক পোস্ট

‘না’ ভোট দেওয়ার আহ্বান জানিয়ে চট্টগ্রামে বিএনপি নেতার ফেসবুক পোস্ট

আগামী ১২ ফেব্রুয়ারি গণভোটে ‘না’ ভোট দেওয়ার দেওয়ার আহ্বান জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দিয়েছেন চট্টগ্রাম নগর বিএনপির সদস্যসচিব নাজিমুর রহমান। গতকাল বুধবার রাতে নিজের ফেসবুকে এই পোস্ট করেন তিনি। পোস্টটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। কেউ তাঁকে সাধুবাদ দিচ্ছেন আর কেউ বিরোধিতা করছেন।

ফেসবুক পোস্টে নাজিমুর রহমান লেখেন, ‘গণভোট প্রতারণার ফাঁদ, জোর করে জনগণের ওপর চাপিয়ে দেওয়া হয়েছে। আমি না ভোটের পক্ষে। গণতন্ত্র আর দেশের স্বার্থে আপনিও না ভোট দিন।’

জানতে চাইলে না ভোট দেওয়ার আহ্বান জানিয়ে ফেসবুকে পোস্ট দেওয়ার কথা স্বীকার করেন নগর বিএনপির সদস্যসচিব নাজিমুর রহমান। আজ দুপুরে তিনি বলেন, ‘“হ্যাঁ” ভোট দিলে জনগণের ভোটে নির্বাচিত দলকে আরও ছয় মাস অপেক্ষায় থাকতে হবে। ছয় মাস বাড়তি সময় পাবে বর্তমান অন্তর্বর্তী সরকার। তারা মানুষের ওপর থেকে আস্থা হারিয়েছে। জনগণের ভোটে নির্বাচিত দল ক্ষমতা গ্রহণ করতে পারবে না। এসব বিষয় বিবেচনায় আমি না ভোটের পক্ষে।’

না ভোট দেওয়ার জন্য দলীয় কোনো সিদ্ধান্ত নেওয়া হয়েছে কি না, প্রশ্নের উত্তরে নাজিমুর রহমান বলেন, ‘এটি আমার ব্যক্তিগত মতামত।’

More from the timeline

View all