Menu
Back to timeline

"গাইবান্ধায় নারী সাংবাদিককে হেনস্তা" আমরা কি আমাদের বাক স্বাধীনতা হারিয়ে ফেলেছি?

"গাইবান্ধায় নারী সাংবাদিককে হেনস্তা" আমরা কি আমাদের বাক স্বাধীনতা হারিয়ে ফেলেছি?

গাইবান্ধায় পেশাগত দায়িত্ব পালনকালে নারী সাংবাদিককে হেনস্তার ঘটনায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছে বাংলাদেশ মহিলা পরিষদ।

আজ বুধবার সন্ধ্যায় মহিলা পরিষদের সভাপতি ফওজিয়া মোসলেম ও সাধারণ সম্পাদক মালেকা বানু স্বাক্ষরিত বিবৃতিতে এ উদ্বেগ জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, ‘আমরা লক্ষ করছি, নারীদের কর্মক্ষেত্র ও পেশাগত দায়িত্ব পালনের সময় তাঁরা হয়রানি ও হেনস্তার শিকার হচ্ছেন। নারী সাংবাদিকেরা বিভিন্ন প্রতিকূল পরিবেশে পেশাগত দায়িত্ব পালন করে থাকেন। এ ধরনের ঘটনা নারীর জন্য কর্মক্ষেত্রে স্বাভাবিক জীবনযাপন ও স্বাধীন চলাচলের ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়ায়।’

ঘটনা প্রসঙ্গে বিবৃতিতে বলা হয়, ১৮ আগস্ট সোমবার ওই নারী সাংবাদিক গাইবান্ধা আদালতে জামিন জালিয়াতির বিষয়ে তথ্যানুসন্ধানে যান। এ সময় তিনি আইনজীবীর বক্তব্য নিতে গাইবান্ধা বার ভবনের দ্বিতীয় তলায় যান। সেখানে অভিযুক্ত আইনজীবী ওই নারী সাংবাদিককে হেনস্তার পাশাপাশি তাঁর সঙ্গে অশোভন আচরণ ও দুর্ব্যবহার করেন।

বিবৃতিতে ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং পেশাজীবী নারীদের নিরাপত্তা নিশ্চিতকরণের দাবি জানানো হয়েছে। একই সঙ্গে এ ধরনের ঘটনা প্রতিরোধে ব্যক্তি, পরিবার ও সমাজকে যুক্ত করে সমন্বিত সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বানও জানানো হয় বিবৃতিতে।

More from the timeline

View all