Menu
Back to timeline

গণতন্ত্র ও উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান আওয়ামী লীগের

গণতন্ত্র ও উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান আওয়ামী লীগের

বাংলাদেশ আওয়ামী লীগ আজ এক বিবৃতিতে জাতির প্রতি আহ্বান জানিয়েছে, যাতে সকল গণতান্ত্রিক শক্তি উন্নয়নের ধারাবাহিকতা রক্ষা ও স্বাধীন রাষ্ট্র ব্যবস্থাকে সুরক্ষার জন্য ঐক্যবদ্ধ থাকে। বর্তমান বৈশ্বিক সংকট, অপপ্রচার ও ষড়যন্ত্রের মুখে বাংলাদেশকে এগিয়ে নিতে শেখ হাসিনার নেতৃত্বে রাজনৈতিক স্থিতিশীলতা ও সমৃদ্ধির পথ অব্যাহত রাখার ওপর দলটি গুরুত্ব দিয়েছে।
অাওয়ামী লীগের পক্ষ থেকে বলা হয়েছে, সংবিধান মেনে নির্বাচন, শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখা এবং দেশের উন্নয়ন কার্যক্রমে বিরোধী দলের দায়িত্বশীল অংশগ্রহণ জরুরি। দলটি আরও বলেছে, “বাংলাদেশের অর্জনকে যারা অস্বীকার করে, তারা দেশের শত্রু।”
এই প্রেক্ষাপটে আওয়ামী লীগ জনগণকে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ জানিয়ে, গুজব, ষড়যন্ত্র ও অশান্তি সৃষ্টিকারীদের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানায়।

More from the timeline

View all